দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার শালিখায় বিদ্যুতের স্পর্শ থেকে নিজের শিশুসন্তান ও স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অপূর্ব বিশ্বাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে উপজেলা সদর আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এ ঘটনাটি। অপূর্ব বিশ্বাস শালিখা উপজেলার পুকুরিয়া গ্রামের মৃত অমাল বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোর ৫টার দিকে স্ত্রী দিপা বিশ্বাস তার দেড় বছরের শিশুসন্তানকে কোলে নিয়ে নিজ বাড়ির ওপরের একটি জিআই তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছিটকে পড়ে। পরে তার চিৎকার শুনে ঘুম থেকে উঠে আসেন অপূর্ব। স্ত্রী-সন্তানকে বিদ্যুতের স্পর্শ থেকে বাঁচাতে গিয়ে নিজেই জড়িয়ে পড়েন বৈদ্যুতিক তারের সঙ্গে।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, ‘খবরটি শুনেছি। তবে এ ব্যাপারে পরিবারে পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি।’
এদিকে স্ত্রী, মাসহ পরিবারের তিন সদস্যের একমাত্র উপার্জনক্ষম অপূর্বর অকাল মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া।
/অ